ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

অভিনেত্রী নাতাশা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী নাতাশা সুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই সাবেক মিস ইন্ডিয়া। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

নাতাশা সুরি বলেন—৬ দিন আগে জরুরি কাজে পুনেতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসার পর অসুস্থ বোধ করি। জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনদিন আগে কোভিড-১৯ পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। আমি এখন হোম কোয়োরেন্টাইনে রয়েছি। এখনো জ্বর ও শারীরিক দুর্বলতা কাটেনি। আমি আমার দাদি ও বোনের সঙ্গে থাকি। খুব শিগগির তাদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।

‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন নাতাশা। আগামী ১৪ আগস্ট এমএস স্ট্রিমিং সাইটে মুক্তি পাবে এটি। কিন্তু অসুস্থতার কারণে এর প্রচারে অংশ নিতে পারছেন না নাতাশা।

এ অভিনেত্রী বলেন—১০ আগস্ট থেকে এর প্রচার শুরু হবে। কিন্তু খারাপ লাগছে আমি অংশ নিতে পারছি না। সিরিজটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ খুব ভালো শিল্পীদের সঙ্গে অভিনয় করেছি।

ভুষাণ প্যাটেল পরিচালিত এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন—করণ সিং গ্রোভার, বিপাশা বসু, সোনালি রাউত প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

অভিনেত্রী নাতাশা করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ১০:২৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০