ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রাজাকার, আলবদর, আলশামসের তালিকা করতে সংসদীয় সাব–কমিটি

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী পাকিস্তানি হানাদার বাহিনী, জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামসের তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।

সাব কমিটিতে শাজাহান খানকে আহ্বায়ক করে ৫ জনকে সদস্য করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে রোববার (০৯ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, এবি তাজুল ইসলাম এবং মোছলেম উদ্দিন আহম্মদ সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সদস্যসহ অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় কমিটি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।

কমিটির ১১তম বৈঠকে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মোট ২৪টি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করার বিষয়ে সুপারিশ করা হয়।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রাজাকার, আলবদর, আলশামসের তালিকা করতে সংসদীয় সাব–কমিটি

আপডেট টাইম : ১০:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০