ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আলাউদ্দিন আলী চিরনিদ্রায় শায়িত

বিনোদন প্রতিবেদক: চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। আজ (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন আলাউদ্দীন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ।

এর আগে আজ দুপুর ৩টার দিকে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে নেওয়া হয় আলাউদ্দিন আলীর মরদেহ। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, ডিরেক্টরস গিল্ড, চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর এফডিসিতে আলাউদ্দিন আলীর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে খিলগাঁওয়ের তালতলা মসজিদে আলাউদ্দিন আলীর জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী। ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন আলাউদ্দিন আলী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৮ আগস্ট ভোর পৌনে পাঁচটায় মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী।

সংগীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। পরে ১৯৬৮ সালে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন তিনি। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে দীর্ঘদিন কাজ করেন তিনি। আলাউদ্দিন আলী একসঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের জন্য অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আলাউদ্দিন আলী চিরনিদ্রায় শায়িত

আপডেট টাইম : ০৬:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০