ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া শুরু

নিউজ ডেস্ক: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা দেওয়া শুরু হয়েছে। তবে ভ্রমণে করোনা সার্টিফিকেট প্রদর্শন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্ত রাখা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ঢাকায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস সূত্র জানায়, গত সপ্তাহ থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে। ঢাকায় ব্রিটিশ ভিসার আবেদন গুলশানে অবস্থিত ভিএফএস সেন্টারে নেওয়া হয়। গত ১৪ জুলাই থেকে ব্রিটিশ ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক ভিসাপ্রার্থী আবেদন জমা দিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার তিনটি ফ্লাইট ইতিমধ্যে চালু হয়েছে। সপ্তাহে ১৪টি ফ্লাইট ঢাকা ও লন্ডনের মধ্যে চলাচল করছে। এ হিসাবে দিনে গড়ে দুটি ফ্লাইট ঢাকা ও লন্ডনের মধ্যে চলাচল করছে। সপ্তাহে কাতার এয়ারলাইন্সের চারটি, তার্কিশ এয়ারলাইন্সের চারটি ও আমিরাত এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট লন্ডন চলাচল করে।

ব্রিটিশ সরকার ৫৭টি দেশের যাত্রীদের ওই দেশে অবতরণের পর ১৪ দিন যাত্রীর পছন্দের জায়গায় কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে। সে হিসেবে বাংলাদেশের সব যাত্রীর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

ভিএফএস সেন্টার জানায়, যাত্রীকে বোর্ডিং পাস নেওয়ার আগেই কোথায় কোয়ারেন্টাইনে থাকবেন, সেই ঠিকানা উল্লেখ করতে হবে। ব্রিটিশ কর্মকর্তারা দৈবচয়নের মাধ্যমে আকস্মিক যাত্রীর দেওয়া ঠিকানায় পরিদর্শনে গিয়ে কোয়ারেন্টাইনে না পেলে এক হাজার পাউন্ড জরিমানা করবেন। দ্বিতীয় দিন না পেলে দুই হাজার পাউন্ড জরিমানা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া শুরু

আপডেট টাইম : ০৭:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০