ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

দেশে করোনায় মৃত্যু ৩৪০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনের।

সোমবার (১০ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। সারা দেশ থেকে ১২ হাজার ৮৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি।

তিনি জানান, নিহত ৩৯ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও চারজন নারী। এরমধ্যে ১২ জন ঢাকা বিভাগের, রাজশাহীর আটজন, খুলনার ছয়জন, চট্টগ্রামের সাতজন, ময়মনসিংহের তিনজন, বরিশালের দুইজন ও রংপুরের একজন মারা গেছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে শূন‌্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন রয়েছে।

বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার তথ‌্য মতে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৫তম। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ৫২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

দেশে করোনায় মৃত্যু ৩৪০০ ছাড়ালো

আপডেট টাইম : ০৭:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০