ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

বাংলাদেশও পাবে করোনা ভ্যাকসিন : হেলথ ডিজি

নিউজ ডেস্ক: সারা বিশ্বের সঙ্গে করোনা ভ্যাকসিন বাংলাদেশও পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভির সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে, কথা হয়েছে। গ্যাভি সারা বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করবে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হেলথ ডিজি বলেন, বাংলাদেশ কীভাবে আগে ভ্যাকসিন পাবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরকে দিক-নির্দেশনা দিয়েছেন। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ভ্যাকসিন এলে সবার আগে ফ্রন্টলাইনার্সদের (সম্মুখসারি) দেয়া হবে। পরে গুরুত্ব অনুযায়ী অন্যদের দেয়া হবে বলে জানান ডিজি।

শীতে করোনার প্রকোপ আরও বাড়তে পারে- এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এ প্রকোপ ঠেকানোর জন্য পরিকল্পনা তৈরি করা হবে; যেন আমাদের দেশে এটা ব্যাপক আকার ধারণ করতে না পারে। করোনায় সারা দেশে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও দাবি হেলথ ডিজির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

বাংলাদেশও পাবে করোনা ভ্যাকসিন : হেলথ ডিজি

আপডেট টাইম : ০৭:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০