ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

খাদ্যমন্ত্রীর সঙ্গে রিভা গাঙ্গুলির সাক্ষাৎ

নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা পরস্পর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। এরপর রিভা গাঙ্গুলি শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সবার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

চলমান মহামারি কোভিড-১৯ ও বন্যা পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। উভয় দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিমত ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে যেকোনো দুর্যোগে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন দেশটির বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশে দায়িত্ব পালনের সময় আন্তরিক সহযোগিতার জন্য বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের সফলতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

খাদ্যমন্ত্রীর সঙ্গে রিভা গাঙ্গুলির সাক্ষাৎ

আপডেট টাইম : ০১:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০