ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

নতুন আইফোন ১২সিরিজের স্মার্টগুলোতে চীন নেভিগেশন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যখন ভারত, ইউরোপ এবং আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশ চীনের উপর মুখ ফিরিয়ে নিচ্ছে তখনই জানা গেল অ্যাপলের নতুন আইফোনে ব্যবহৃত হতে পারে চীনের নেভিগেশন সিস্টেম। অ্যাপলের নতুন আইফোন ১২ সিরিজের স্মার্টফোনগুলোতে বেইদু নামের চাইনিজ নেভিগেশন সিস্টেম দেওয়ার ভাবনা চিন্তা করছে। বেইদু নেভিগেশন সিস্টেম প্রায় ২০০টি দেশের ওপর নজর রাখে। সারা বিশ্বে এই নেভিগেশন সিস্টেমটির প্রায় ১০০ মিলিয়ন ইউজার এবং প্রতিদিন ২০০ মিলিয়ন সেশন রয়েছে।

জিএসএম এরিনার প্রতিবেদন অনুযায়ী, বেইদুর মুখপাত্র তথা চীনা স্যাটেলাইট নেভিগেশন অফিসার রান চেঙ্গকি বলেছেন, খুব শিগগিরই অ্যাপল স্মার্টফোনে, বেইদু ব্যবহার করা হতে পারে। এর আগে কোনো আইফোনেই বেইদুর নেভিগেশন সিসটেম ব্যবহার করা হয়নি।

বেইদু এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেশিরভাগ দেশগুলিতে বিশেষত স্থানীয় বাজারের ডিভাইসগুলোতে সাপোর্ট করবে। ইতিমধ্যে এই সিস্টেম বিশ্বের ১২০ টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে।

চলতি বছরের ২৩ জুন চীন গ্লোবাল পজিশনিং সিস্টেম বেইদু সর্বশেষ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটি লঞ্চ হওয়ার পর চীন, আমেরিকান জিপিএসেরর মতো টেকনোলজি অর্জন করেছে। মনে করা হচ্ছে, এই চাইনিজ জিপিএস সক্রিয় হওয়ার সাথে সাথে চীনের নৌবাহিনী ও বিমানবাহিনী আরো জোরদার হবে।

চীনের জিপিএস বেইদু ৩০টি স্যাটেলাইট দিয়ে তৈরি। এর মধ্যে ২৯ টি স্যাটেলাইট আগেই চালু করা হয়েছে। এমন পরিস্থিতিতে শেষ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর চীন এখন বিশ্বব্যাপী জিপিএস কভারেজ অর্জন করেছে।

কয়েকদিন পরেই আইফোন ১২ সিরিজের ৪টি নতুন ডিভাইস বাজারে আসবে, যেখানে দুটি প্রিমিয়াম ভ্যারিয়েন্টের ফোনও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই সিরিজের কোন স্মার্টফোনে চাইনিজ নেভিগেশন সিস্টেম দ্বারা সমর্থিত হবে, সে সম্পর্কে এই মুহূর্তে কোন খবর নেই। তবে আইফোনে চাইনিজ নেভিগেশন সিস্টেমের প্রকাশের খবর এমন এক সময়ে এসেছে যখন বিশ্বজুড়ে চীনকে সংশয়ের দৃষ্টিতে দেখা হচ্ছে এবং আবার কোথাও কোথাও দেশটি গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নতুন আইফোন ১২সিরিজের স্মার্টগুলোতে চীন নেভিগেশন!

আপডেট টাইম : ০৯:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০