ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

ঢাকায় ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন ভারতের

নিউজ ডেস্ক: ঢাকায় ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।

সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পতাকা উত্তোলনের পর তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামা কোবিন্দের বার্তা পাঠ করেন।

ঢাকায় অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা কোভিড মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে। সে কারণে ঢাকার ভারতীয় হাইকমিশন প্রতি বছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

ঢাকায় ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন ভারতের

আপডেট টাইম : ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০