ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী করোনাভাইরাসে আক্রান্ত । ১৭ আগস্ট এক টুইটে এ তথ‌্য জানিয়েছেন রাজ।

টুইটে রাজ চক্রবর্তী লিখেছেন—আমি কোভিড-১৯ আক্রান্ত। সম্প্রতি আমার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় দুইবার কোভিড-১৯ পরীক্ষা করানো হলে বাবার রেজাল্ট নেগেটিভ আসে। পরিবারের অন‌্য সদস‌্যদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। আমি এখন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি।

রাজ চক্রবর্তীর স্ত্রী টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ৮ মাসের অন্তঃসত্ত্বা। আগামী সেপ্টেম্বরে তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। আর এমন সময়ে বাড়িতে করোনার হানায় অনেকটাই চিন্তায় পড়েছেন এই দম্পতি।

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা, ‘বেবি কামিং ২০২০।’ ছবিটির ক্যাপশনে শুভশ্রী লিখেছিলেন—আমাদের দ্বিতীয় বিবাহবাষির্কীতে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ধরে রাখতে আরো একটি হাত থাকবে, ভালোবাসার জন্য আরো একটি হৃদয়। আমরা অন্তঃসত্ত্বা।

রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর পর জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ১১:৩২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০