ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার উদ্দেশে শ্রিংলার সফর

নিউজ ডেস্ক: পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা একদিনের সফরে ঢাকায় এসেছেন।

ঢাকায় অবস্থিত ভারতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) সচিব ঢাকায় এসেছেন, আগামীকাল ১৯ আগস্ট (বুধবার) তিনি ঢাকা ত্যাগ করবেন।

এর আগে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন শ্রিংলা। পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে গত মার্চে সরকারি সফরে তিনি ঢাকায় এসেছিলেন।

মহামারির মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্য্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার উদ্দেশে শ্রিংলার সফর

আপডেট টাইম : ০৯:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০