ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

নদীর চরিত্র বুঝে স্থাপনা নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ‘নদীর পাড়ে স্থাপনা তৈরির আগে নদীর চরিত্র বুঝতে হবে বলে জানিয়েছেেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এর পরে আশপাশে ঘরবাড়ি বা স্থাপনা নির্মাণ করতে হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উল্লিখিত নির্দেশ দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নদীর পাড়ে এমন স্থাপনা নির্মাণ করতে হবে যেন তা দ্রুত সরিয়ে নেওয়া যায়। মাদারীপুরের শিবচরে চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত নুরুদ্দিন মাদবর এসএডিপি উচ্চ বিদ্যালয় গভীর রাতে নদীগর্ভে চলে যায়। এই স্কুলটি ছিল ওই চরাঞ্চলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। বিশাল ভবনটি নদীগর্ভে বিলীন হওয়ায় প্রধানমন্ত্রী ব্যথিত। তাই নদীর মোহনায় এমন ভবন নির্মাণ করতে হবে, যেন তা দ্রুত সরিয়ে নেওয়া যায়।

তিনি বলেন, ‘মুন্সীগঞ্জে কিছু টিনের বাড়ি আছে, দেখতে চমৎকার। বাড়িগুলো বন্যার সময় সরিয়ে নেওয়া যায়। নদীর চরিত্র বুঝে মডেল ডেভেলপ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘৮৪৮ কোটি টাকার বারৈয়ারহাট-হোঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণ করার কথা ছিল। ওই রেস্ট হাউজ নির্মাণ প্রকল্প বাতিল করেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় রেস্ট হাউজ নির্মাণ না করে সামগ্রিকভাবে প্রকল্প প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

নদীর চরিত্র বুঝে স্থাপনা নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১২:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০