ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

তিন মাসেই ভাঙলো পরীমনির ৩ টাকার কাবিনের সংসার!

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি। সিনেমার চেয়ে ব্যক্তিগত খবর দিয়েই সংবাদের শিরোনামে থাকেন বেশি। প্রেম, বাগদান, ভাঙন, নতুন প্রেম, বিয়ে এসব সংবাদ প্রায়ই বিনোদনের সংবাদে শোভা পাচ্ছে বেশি। সম্প্রতি পরীমনি তিন টাকার কাবিনে বিয়ে করেছিলেন নাট্যকর্মী কামরুজ্জামান রনিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে খবর নিজেই জানান দেন নায়িকা। বিয়ের তিন মাস না কাটতেই সংসার ভাঙার গুঞ্জন রটেছে সর্বত্র। জানা গেল, পরী-রনি দু’জনই আলাদা থাকছেন। এ বিষয়ে দু’জনের কেউ অবশ্য মুখ খুলছেন না।

সাম্প্রতিক সময়ে পরীমনি ফেসবুকে নিজের সব ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি দিচ্ছেন না। এমনকি নায়িকার ফেসবুকেও ‘রিলেশনশিপ স্ট্যাটাসে স্বামীর নাম কিংবা বিবাহিত কিনা সে তথ্য নেই। এতেই চারদিকে শোরগোল। পরীমনির এই সম্পর্কটিও টিকলো না। নাম প্রকাশ না করার শর্তে নায়িকার ঘনিষ্ঠজনরা জানান, পরীমনি বিয়ের কয়েকদিন স্বামীর সঙ্গে ছিলেন। তারপর তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি সম্প্রতি ঈদে এফডিসিতে কোরবানির সময়ও ছিলেন না পরীমনির স্বামী রনি। স্ত্রী এফডিসিতে কোরবানি দিচ্ছেন সেখানে স্বামীকে উপস্থিত না পেয়ে অনেকের সন্দেহ হয়। এতে করে তাদের দু’জনের বিচ্ছেদের গুঞ্জন আরো স্পষ্ট হয়ে ওঠে।

এ বিষয়ে রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারছি না। ২০১৬ সালের ফেব্রুয়ারির দিকে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে পরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সেই রসায়ন নিয়ে নানা খবর প্রকাশ হয় সংবাদ মাধ্যমগুলোতে। ওই বিনোদন সাংবাদিকের সঙ্গে বাগদানও হয় পরীর। কিন্তু খুব বেশিদিন টেকেনি সম্পর্ক। বিয়ের আগেই ভেঙে যায় সম্পর্ক। গত বছরই সেই সাংবাদিকের সঙ্গে প্রেমের ইতি টানেন বলে জানান পরীমনি। এর মধ্যে অবশ্য আরো কয়েকজনের সঙ্গে নায়িকার প্রেমের খবর রটে। কিন্তু চলতি বছর ৯ই মার্চ রনিকে বিয়ে করেছেন বলে জানান নায়িকা।

ফেসবুকের পোস্টে তিনি লেখেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা’। উল্লেখ্য, ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে সিনেপর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর ‘রানাপ্লাজা’ ছবি দিয়ে আলোচনায় এলেও সেটি অজ্ঞাতকারণে মুক্তির মিছিলে যোগ দেয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

তিন মাসেই ভাঙলো পরীমনির ৩ টাকার কাবিনের সংসার!

আপডেট টাইম : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০