ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এবার রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে স্মার্টওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি ওয়াচ জিটি সিরিজের নতুন সংস্করণ ওয়াচ জিটি-২ই নিয়ে এসেছে হুয়াওয়ে। আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ওয়াচ জিটি-২ই’তে ১০০ ধরণের ওয়ার্কআউট মোড রয়েছে।

প্রথমবারের মতো এতে যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার। যার মাধ্যমে ব্যক্তির রক্তপ্রবাহে অক্সিজেন স্তর জানা যাবে।

হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই এর একটি ফিচারের সাহায্যে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং করা যাবে। সাধারণত আর্টেরিয়াল ব্লাড গ্যাস (এবিজি) টেস্ট ও পালস অক্সিমিটারের সাহায্যে এটি পরিমাপ করা হয়। কিন্তু হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই একটি ডেডিকেটেড এসপিও২ আইএর সেন্সরের সাহায্যে এটি পরিমাপ করবে।

এ ওয়াচের সাহায্যে যে কোন সময় কিংবা যে কোন স্থানেই ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটর করা যাবে।

ওয়াচ জিটি ২ই’তে মিলবে ১০০ ধরণের ওয়ার্কআউট মোড। যার ফলে শারীরিক অনুশীলন হবে আরও সহজ। এর মধ্যে ওয়াচ জিটি-২ই’তে ১৫ ধরণের প্রফেশনাল ওয়ার্কআউট মোড রয়েছে। যার মধ্যে আটটি আউটডোর অ্যাক্টিভিটিস ও সাতটি ইনডোর অ্যাক্টিভিটিসে সাহায্য করে। প্রফেশনাল ওয়ার্কআউট মোডের ক্ষেত্রে ওয়াচ জিটি-২ই ১৯০ ধরনের ডেটার সমন্বয়ে বিস্তৃত মনিটরিং দেবে।

এছাড়া ছয় ক্যাটাগরির স্পোর্টসের ৮৫ রকমের ওয়ার্কআউট মোড পাওয়া যাবে ওয়াচ জিটি-২ইতে। এসব ক্ষেত্রে এ ওয়াচটি ওয়ার্কআউটের মোট সময়, ক্যালরি ক্ষয়, অনুশীলনের উন্নতিসহ বিভিন্ন রকম মনিটরিং ডেটা সংরক্ষণ করবে।
ক্ল্যাসিক ও স্পোর্টস ধারণার নকশার সমন্বয়ে ওয়াচ জিটি-২ই আগের সংস্করণের তুলনায় ডিজাইনে নতুনত্ব নিয়ে এসেছে। এতে ব্যবহার করা হয়েছে রঙের বৈচিত্র্য। ১.৩৯ ইঞ্চির অ্যামলয়েড ডিসপ্লের এই ওয়াচটি পাওয়া যাবে মিন্ট গ্রিন, গ্রাফাইট ব্ল্যাক, আইসি হোয়াইট ও লাভা রেড এ চারটি কালারে। স্ট্র্যাপ ও ডায়ালের ডিজাইনেও রয়েছে আভিজাত্য।

দুই সপ্তাহ ব্যাটারি ব্যাক-আপ দেওয়া ওয়াচ জিটি-২ই’তে ব্যবহার করা হয়েছে স্মার্ট পাওয়ার সেভিংস ২.০ ফিচার।

ওয়াচ জিটি-২ই’তে প্রায় পাঁচশ মিউজিক সংরক্ষণ করা যাবে। অনুশীলনের সময় ব্লু-টুথ হেডফোন ও হুয়াওয়ে মিউজিকের মাধ্যমে এগুলো উপভোগ করা যাবে। এসএমএস, ই-মেইল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন রকম নোটিফিকেশন পাওয়া যাবে এ ওয়াচে। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই কিনতে পাওয়া যাবে ১৩,৪৯৯ টাকায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এবার রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে স্মার্টওয়াচ

আপডেট টাইম : ১০:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০