ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

করোনায় আক্রান্ত ধর্ম সচিব নূরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের রোববার (২৩ আগস্ট) সকালে জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্যার (নূরুল ইসলাম) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হন। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন, তেমন কোনো জটিলতা নেই।’

নূরুল ইসলামের এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান একান্ত সচিব।

বাংলাদেশে করোনা পরিস্থিতি: বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনিবার (২২ আগস্ট) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন। মারা গেছেন মোট তিন হাজার ৯০৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। এদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন ও বাড়িতে একজন।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ২৬৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত ধর্ম সচিব নূরুল ইসলাম

আপডেট টাইম : ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০