ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

তরুণদের দক্ষতা বাড়াতে চালু হলো স্কিলএইড

নিউজ ডেস্ক: বাংলাদেশের উন্নতিতে তরুণদের স্কিল বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

রোববার (২৩ আগস্ট) অনলাইনে স্কিলএইড বাংলাদেশের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার সময় তিনি একথা বলেন।

তরুণদের দক্ষতা বৃদ্ধিতে স্কিলএইড বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। প্ল্যাটফর্মটি থেকে ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স, ফ্রি কাউন্সেলিং, বিশেষজ্ঞদের ফ্রি পরামর্শসহ আরও বিভিন্ন কর্মমুখি দক্ষতা বৃদ্ধির সেবা চালু করায় ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে সাত লাখের বেশি তরুণের কর্মসংস্থান তৈরি হবে।

এছাড়াও তরুণদের নিয়ে তৈরি করা সরকারি ই-কমার্স সাইটের সাফল্য ও সরকারিভাবে একটি ভার্চুয়াল ট্রেনিং সেন্টার শুরু হবে। শিগগিরই যুব ব্র্যান্ডিং ও যুব কিচেন নামে দুইটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান এস. এম. আরিফুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা বেগম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এর কোয়ান্টিটেটিভ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল বাতেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কিলএইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. মাসুদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

তরুণদের দক্ষতা বাড়াতে চালু হলো স্কিলএইড

আপডেট টাইম : ১১:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০