ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

টিকটক ইন্সটাগ্রাম ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: টিকটক, ইন্সটাগ্রাম ও ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর গোপনীয় তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে ফেসবুক, বাইটডান্স এবং গুগলের উপর ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ফোর্বস জানিয়েছে, ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য, ছবিসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবে মিলছে। ডিপ সোশ্যাল নামের একটি কোম্পানি ইনস্টাগ্রাম এবং ইউটিউবের ডেটাবেস থেকে ব্যবহারকারীদের ওয়েব-স্ক্র্যাপড ডেটা অ্যাক্সেস করছে।

বিভিন্ন সাইটের ওয়েব পেজ থেকে তথ্য সংগ্রহে ওয়েব স্ক্র্যাপিং পদ্ধতি সম্পূর্ণরূপে বেআইনি না হলেও ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য এটি আইন সম্মত নয়। ২০১৯ সালেও ঠিক এমনই একটি ডেটা স্ক্র্যাপিংয়ের ঘটনা সামনে এসেছিল। সে সময় লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছিল।

নিরাপত্তা গবেষক বব ডিয়াচেনকোর বলেন, ইন্সটাগ্রাম ও ইউটিউব ডেটাবেসের অনুরূপ তিনটি কপি ১ আগস্টের মধ্যে ফাঁস হয়ে যায়। ওই ডেটাবেস থেকে ব্যবহারকারীদের প্রোফাইলের নাম, ছবি, বয়স, লিঙ্গ, অ্যাকাউন্টের বিবরণ, ফলোয়ার ইত্যাদি তথ্য এবং ইমেইল আইডি প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া তথ্য স্ক্যাম বা ফিশিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছে, ইন্সটাগ্রাম থেকে ব্যবহারকারীদের তথ্য স্ক্র্যাপ করা আমাদের নীতিমালা সুস্পষ্ট লঙ্ঘন। ২০১৮ সালের জুন থেকে ডিপ সোশ্যালকে আমাদের প্ল্যাটফর্মের অ্যাক্সেস থেকে বাদ দিয়েছি। অবৈধ ভাবে তথ্য সংগ্রহের জন্য তাদের আইনি নোটিশ পাঠিয়েছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

টিকটক ইন্সটাগ্রাম ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!

আপডেট টাইম : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০