ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় উন্নয়নের পরামর্শ পর্যটন প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক: সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালির তীর্থস্থান টুঙ্গিপাড়া। পর্যটকরা যাতে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্থান নির্বিঘ্নে পরিদর্শন করতে পারেন, তার পরিবেশ সৃষ্টি করা আমাদের কর্তব্য। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সব ব্যবস্থা গ্রহণ করা হবে। যত ধরনের প্রকল্প নেওয়া দরকার তা নেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) গোপালগঞ্জ জেলার সঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব‌্যে এ কথা জানান তিনি। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্ত করা ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

মাহবুব আলী বলেন, ‘গোপালগঞ্জের বোর্নি বিল, পদ্মা বিল ও শাপলা বিলের সৌন্দর্য যাতে মানুষ ভালোভাবে উপভোগ করতে পারে, সেজন্য সেখানে টাওয়ার নির্মাণ করবে ট্যুরিজম বোর্ড। বোর্নি বিলকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র তৈরির বিষয়টি যাতে পর্যটন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, গোপালগঞ্জের বিভিন্ন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা ও পর্যটনের সাথে সম্পৃক্ত বিভিন্ন ব‌্যক্তি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় উন্নয়নের পরামর্শ পর্যটন প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১২:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০