ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

ডিএসসিসির সিইও নূরী, আরডিএর ডিজি কালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হি‌সে‌বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মহাপরিচালক (ডিজি) হি‌সে‌বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালামকে নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার। এছাড়া আরও প্রশাসন ক‌্যাডা‌রের ক‌য়েকজন কর্মকর্তা‌র দপ্তর বদল করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

একই আ‌দে‌শে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হককে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব কাজী ওয়াসীউদ্দিনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহ উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত যুগ্ম সচিব মো. মাছুমুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (লিগ্যাল অ্যাফেয়ার্স) হি‌সে‌বে বদ‌লি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ডিএসসিসির সিইও নূরী, আরডিএর ডিজি কালাম

আপডেট টাইম : ১২:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০