ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত হবে নাইজেরিয়ায়

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করতে যাচ্ছে নাইজেরিয়ার পোস্টাল সার্ভিস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, বুধবার (২৬ আগস্ট) এই বিশেষ স্মারক অবমুক্ত করা হবে।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে (বাংলাদেশ সময় বিকেল ৫টায় এবং নাইজেরিয়ার সময় দুপুর ১২টায়) অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা যৌথভাবে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।

এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত থাকবেন। এছাড়া নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক ডা. ইসমাইল আদেবাউ আদেসি’সহ উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত থাকবেন।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘসহ বিভিন্ন দেশে অবস্থিত মিশন এবং দূতাবাস স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত হবে নাইজেরিয়ায়

আপডেট টাইম : ১২:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০