ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আর্থিক প্রতিষ্ঠানেও সব মেয়াদি ঋণে দণ্ড শিথিল

অর্থনৈতিক জ্যেষ্ঠ প্রতিবেদক: সব মেয়াদি ঋণ, লিজ বা অগ্রিমের কিস্তি পরিশোধে দণ্ড আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এর মাধ্যমে ১ জানুয়ারি, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রদেয় কিস্তিগুলো ডেফার্ড হিসাবে বিবেচনায় নিয়ে উল্লেখিত সময়ের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকের ঋণ/লিজ/অগ্রিমের ওপর সুদ/মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে কোনো দণ্ড বা সুদ বা অতিরিক্ত ফি/চার্জ/কমিশন (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এক্ষেত্রে অক্টোবর ২০১৯ থেকে থেকে হিসাবায়ন কার্যকরের নির্দেশ দিয়ে আরও বলা হয়েছে -এই সময়ে স্বল্প ও দীর্ঘ সব মেয়াদি ঋণ/লিজ বা অগ্রিমের কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনর্নির্ধারণ করতেও বলা হয়। পাশাপাশি যতসংখ্যক কিস্তি বকেয়া থাকবে- তা সময় বাড়িয়ে পরিশোধে নতুন কর্মসূচি প্রণয়ন করতে বলা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মো. জুলকার নায়েন স্বাক্ষরিত এ সম্পর্কিত এক সার্কুলার জারি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে তা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ/লিজ/অগ্রিম শ্রেণিকরণের বিষয়ে কিছু শিথিলতা আনা হয়েছিল। এখনও যার কারণে ঋণ/লিজ/অগ্রিম গ্রহীতার পক্ষে অনেকাংশে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই ব্যবসা-বাণিজ্যের ওপর কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব লাঘবে এই নির্দেশনা দেওয়া হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী ডিএফআইএম সার্কুলার নং-০১, তারিখ ২৪ মার্চ ২০২০ এর কার্যকারিতার মেয়াদ, ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হলো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আর্থিক প্রতিষ্ঠানেও সব মেয়াদি ঋণে দণ্ড শিথিল

আপডেট টাইম : ০১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০