ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন আনছে শাওমি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন আনছে জেডটিই। আগামী মাসেই প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাক্সন ২০ ৫জি’ নামক স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। এটি হতে যাচ্ছে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সুবিধার ফোন।

তবে প্রতিষ্ঠানটিকে খুব শিগগির এই বাজারে শক্ত প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বলে মনে হচ্ছে। কেননা এবার শাওমি তাদের ফোনে এই প্রযুক্তি নিয়ে আসার জন্য প্রস্তুত। শাওমি সম্প্রতি তাদের তৃতীয় প্রজন্মের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা প্রযুক্তির ঝলক প্রদর্শন করেছে ইউটিউবে। পাশাপাশি এই প্রযুক্তির ফোন কবে নাগাদ পাওয়া যাবে হবে সে সম্পর্কেও ইঙ্গিত দিয়েছে।

শাওমি তাদের নতুন এই ক্যামেরা প্রযুক্তিকে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করেছে, যা ফুল স্ক্রিন উপভোগের চূড়ান্ত অভিজ্ঞতা দেবে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, নতুন প্রযুক্তিটি এজ-টু-এজ ডিসপ্লে ইফেক্ট নষ্ট না করেই সেলফি ক্যামেরাটিকে ডিসপ্লের নিচে লুকায়িত রাখবে।

আগামী বছর আন্ডার ডিসপ্লে ক্যামেরার সুবিধার স্মার্টফোনের উৎপাদন ব্যাপকহারে শুরু করার কথা জানিয়েছে শাওমি। তাই আশা করাই যায়, ২০২১ সালে শাওমির এই প্রযুক্তির ফ্লাগশিপ স্মার্টফোনের দেখা মিলবে।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন আনছে শাওমি

আপডেট টাইম : ০১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০