ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পত্রিকা, রেডিও ও টেলিভিশনের অনলাইন সংস্করণের নিবন্ধন নিতে হবে : মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক: দৈনিক পত্রিকা, রেডিও ও টেলিভিশনের অনলাইন ভার্সন এবং আইপি টিভির নিবন্ধন বাধ্যতামূলক করে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের যোগ্যতা, নিবন্ধন ফি, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল ও বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচারকার্য পরিচালনা, আইপি টিভি ও ইন্টারনেট রেডিওর সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। এসব বিষয় অ্যাড করেছে তথ্য মন্ত্রণালয়। আজ এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অনেক টেলিভিশন ও বেতার নিউজ পোর্টাল পরিচালনা করছে। আগে অনুমোদন নিতে হতো না, এখন থেকে নিতে হবে। পত্রিকাগুলো যা ছাপছে, সেটাই যদি অনলাইনে দিয়ে দেয় তাহলে কোনো অনুমতি লাগবে না। কিন্তু যদি কেউ ভিন্নভাবে পত্রিকার অনলাইন ভার্সন চালায় তাহলে তাকে অনুমতি নিতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, যত দিন পর্যন্ত সম্প্রচার কমিশন না হবে, তত দিন তথ্য মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ নির্ধারণ করবে সেটাই হবে পরিচালনাকারী কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

পত্রিকা, রেডিও ও টেলিভিশনের অনলাইন সংস্করণের নিবন্ধন নিতে হবে : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০