ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিনজ অ্যানড্রয়েড ডিভাইসে ১ হাজার টাকা ছাড়

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘বিনজ’ তাদের অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসে ১০০০ টাকা মূল্যছাড় ঘোষণা করেছে। ৪,৯৯৯ টাকার ডিভাইসটি এখন ৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

যাদের টিভি এবং ইন্টারনেট সংযোগ আছে তারা এইচডিএমআই ক্যাবল সংযুক্ত এই ডিভাইসের মাধ্যমে বিনজের সব কনটেন্ট দেখতে পাবেন। সাবস্ক্রিপশন ফি মাসে ৩৯৯ টাকা। ডিভাইসটির মাধ্যমে ১৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, তিন হাজারেরও বেশি ওয়েব সিরিজ, সিনেমা, এক্সক্লুসিভ অরিজিনালসসহ আরও অনেক ডিজিটাল বিনোদন কনটেন্ট উপভোগ করা যাবে।

রেড ডট ডিজিটাল লিমিটেডের মার্কেটিং প্রধান নূর ঈ তাজরিয়ান খান জানান, করোনাভাইরাস মহামারিতে চলমান সংকটকালে বিনজ ডিভাইসে এক হাজার টাকা ছাড় দিতে পেরে আমরা আনন্দিত। আমরা মনে করি, এ উদ্যোগ বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্য দর্শকদের উৎসাহিত করবে। গ্রাহকরা বড় ও ছোট দুই পর্দাতেই (টিভি এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন/ট্যাব ) এইচডি কনটেন্ট দেখতে পাবেন। বিনজ ডিভাইসের মাধ্যমে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করে সম্পূর্ণ এইচডি টিভির সুবিধা উপভোগ করা যাবে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা ও মাসে ৯৯ টাকা (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ ছাড়া) সাবস্ক্রিপশন ফি দিয়ে বিনজের ভিডিও কনটেন্টগুলো উপভোগ করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে বিনজ মোবাইল অ্যাপ ডাউনলোড করে এই সেবা পাওয়া যাবে। বিনজের কনটেন্ট বড় স্ক্রিনে প্রথম এক মাস ও ছোট স্ক্রিনে ৭ দিন ফ্রি উপভোগ করা যাবে।বিনজ গত ২২ মে বাংলাদেশে ডিজিটাল বিনোদনের বিশাল সম্ভার নিয়ে যাত্রা শুরু করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিনজ অ্যানড্রয়েড ডিভাইসে ১ হাজার টাকা ছাড়

আপডেট টাইম : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০