ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক: এশিয়ার দেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এই প্রতিশ্রুত দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এদিকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোনালাপের সময় প্রধানমন্ত্রী ওলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

দুই প্রধানমন্ত্রীই নেপালে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড সংযোগ এবং বিদ্যুৎ সরবরাহে সহযোগিতা, দুই দেশের মধ্যে বাধা-মুক্ত ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যের প্রচার,বাংলাদেশের মাধ্যমে নেপালের ট্রানজিট সুবিধার উন্নতিসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ওলি শেখ হাসিনাকে অভিনন্দন জানান। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রচেষ্টা ভাগ করে নেয়ার বিষয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন, নেপাল কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কাহিনী থেকে উপকৃত হতে পারে। তিনি ৫০ হাজার টন ইউরিয়া সার বাংলাদেশের কাছে সহায়তাও চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মৌসুমে নেপালে সার সরবরাহের জন্য প্রধানমন্ত্রী ওলির আবেদন ইতিবাচকভাবে গ্রহণ করেন।

পর্যটনের জন্য রহনপুর (বাংলাদেশ) হয়ে সিঙ্গাবাদ (ভারত) রেলপথটি নতুন করে চালু করার জন্য নেপালের প্রধানমন্ত্রী ওলি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

দুই প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য নিজ নিজ সরকার কর্তৃক যে প্রচেষ্টা চালিয়েছেন তার অভিজ্ঞতাও বিনিময় করেন এবং এই বিপর্যয় মোকাবেলায় সহযোগিতা জোরদার করতে সম্মত হন।

নেপালের প্রধানমন্ত্রী নেপালে রেমডেসিভির ইনজেকশন ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ ও মেডিকেল রসদ সরবরাহের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০