ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫ লাখ টাকা জরিমানা ফারইস্ট ফাইন্যান্সের দুই পরিচালককে

পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দুই পরিচালককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।

যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও পরিচালক এম এ খালেক ও তার স্ত্রী পরিচালক রুবাইয়াত খালেদ।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়াই ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান ও পরিচালক এম এ খালেক ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি এবং তার স্ত্রী কোম্পানির পরিচালক রুবাইয়াত খালেদ ২৬ হাজার ৭৭৭টি শেয়ার নিষিদ্ধ সময়ে বিক্রি করেছেন। একইসঙ্গে শেয়ার কেনাবেচা সংক্রান্ত কর পরিশোধ করেননি। এর মাধ্যমে তারা বিএসইসি ও ডিএসইর সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন। যে কারণে এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি কমিশন।

জরিমানা আদায় না হওয়া পর্যন্ত তাদের বিও হিসাব জব্দ রাখা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

১৫ লাখ টাকা জরিমানা ফারইস্ট ফাইন্যান্সের দুই পরিচালককে

আপডেট টাইম : ১২:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০