ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর নির্দেশ দগ্ধদের সর্বাত্মক চিকিৎসা দেওয়ার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ঘটনার সবশেষ অবস্থা সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, আপনারা জানেন ২৬ জন দগ্ধ এখান ভর্তি রয়েছে। এখন যারা আছে সবারই মেজর বার্ন হয়েছে। কারোরই বার্ন ৫০ শতাংশের নিচে না।

তিনি আরও বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছিলেন। তিনি দগ্ধদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা করেছি। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।

ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। সবার অবস্থাই খারাপ। বেশিরভাগেরই ৮০-৯০ শতাংশ বার্ন। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মারা যাওয়া ১১ জন হলো- ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব‌্যাপারী (৭০), জামাল (৪০)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রীর নির্দেশ দগ্ধদের সর্বাত্মক চিকিৎসা দেওয়ার

আপডেট টাইম : ১১:০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০