ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুসলিমদের প্রাণকেন্দ্র, ইতিহাস ও ভূ-রাজনীতি: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। বিদেশি বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামোর ওপর গুরুত্বারোপ করলেন আশিক চৌধুরী সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ব্রাজিলের রাজনীতিতে লুলার দাপট বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পদ্মা সেতুতে ষড়যন্ত্র করেছি বিশ্বব্যাংকও বিশ্বাস করেনি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাবেক সেতু সচিব ও বর্তমান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ‘সুপারভিশন কনসালটেন্সি’র ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলা হয়। সরকারের বিপক্ষ একটি গ্রুপ তখন ষড়যন্ত্র প্রমাণের চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয় দুর্নীতিতে আমি জড়িত ছিলাম না। তিনি বলেন, বিশ্বব্যাংকও বিশ্বাস করেনি আমি ষড়যন্ত্র করেছি।

বুধবার (২৯ মে) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সম্মেলন কক্ষে বাজেট বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পিআইবি এবং ইআরএফ যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
এনবিআর চেয়ারম্যান বলেন, তৎকালীন দুদক চেয়ারম্যান দুদকের কর্মকর্তাদের বলেছিলেন, মামলা করতেই হবে তা না হলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে না। তখনই বুঝেছি এই মামলায় আমাকে জড়ানো হবে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আগামী বাজেট থেকে ভ্যাট আইন কার্যকর হবে এবং সেখানে কয়েকটি স্তর থাকবে। ভ্যাটের কারণে জনগণ এবং ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপবে না।

তিনি বলেন, রাজস্ব প্রবৃদ্ধির হারটা স্থিতিশীল হওয়া উচিত। একবার রাজস্ব আয় বেশি হলো, পরের বছর সেটা কমে গেল -এটা দেশের সার্বিক অর্থনীতির জন্য ভালো না। এ জন্য রাজস্ব আয়ের প্রবৃদ্ধিকে স্থিতিশীল করতে আমরা করের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।

এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী ট্যাক্স তথা কর, ভ্যাট ও কাস্টমস ডিউটি থেকে রাজস্ব আয় বেশি হয়। কিন্তু আমরা এসব খাত থেকে বেশি পরিমাণে রাজস্ব আহরণ করতে পারি না। আগামীতে এসব খাতে বেশি গুরুত্ব দেব। তার মানে এই নয় যে, বেশি করে করারোপ করা হবে। তবে যারা ট্যাক্স দেয় না তাদেরকে ট্যাক্সের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান মোশাররফ। ওই বছরের ২৯ জুলাই পদোন্নতি পেয়ে সচিব হন তিনি। তখনই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ উঠলে দুর্নীতি দমন কমিশন মামলা করে। তাতে প্রধান আসামি করা হয়েছিল বর্তমান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াকে।

মামলা ও গ্রেফতার হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছিল সরকার। তবে জামিনে মুক্ত হওয়ার পর চাকরি ফিরে পান। পরে দুর্নীতি দমন কমিশন জানায়, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ তারা পাননি। ফলে ওই অভিযোগ থেকে মোশাররফসহ সাত আসামির সবাই মুক্তি পান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুসলিমদের প্রাণকেন্দ্র, ইতিহাস ও ভূ-রাজনীতি: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ।

পদ্মা সেতুতে ষড়যন্ত্র করেছি বিশ্বব্যাংকও বিশ্বাস করেনি

আপডেট টাইম : ০৩:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯