ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিষখালী নদীতে ১৩২ মেট্রিক টন সার নিয়ে কার্গো ডুবি

বরগুনা প্রতিনিধি: বরিশাল থেকে বরগুনা আসার পথে রামনা লঞ্চঘাটে নোঙর করা অবস্থায় ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কার্গো ডুবির ঘটনা ঘটেছে।

রবিবার ভোরে বরগুনার বামনা উপজেলার বিষখালী নদীর রামনা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কার্গোর মাঝি হিরণ মিয়া জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে সারবোঝাই করে রাত ১২টায় রামনা এলাকায় এসে পৌঁছায়।

নদীতে গুনের অপেক্ষায় (বরগুনামুখী স্রোত) রামনা লঞ্চঘাটের পন্টুনে কার্গো নোঙর করে রাখা হয়।

জোয়ারের অপেক্ষায় এক সময় মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে ভাটায় কার্গোর পেছনের অংশ তলিয়ে চরে আটকে যায়। এরপর তাৎক্ষণিক ঘুম থেকে উঠে ভোর ৫টার দিকে দ্রুত কার্গো থেকে সারের বস্তা ওঠানোর চেষ্টা করলেও ২ হাজার ৬৪০ বস্তার সারের মধ্যে আমরা মাত্র ৬০ থেকে ৭০ বস্তা সার তুলতে পারেন তারা। বাকিটা স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যায়।

রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. খালেক জমাদ্দার ইউরিয়া সারবোঝাই কার্গো ডুবির সত্যতা স্বীকার করে বলেন, কার্গো লোকজন ঘুমিয়ে থাকায় বুঝতে পারেনি, কখন কার্গোর পেছনের অংশ ওজন বেশি থাকায় চরে আটকে ডুবে যায়।

বরগুনা জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন সারবোঝাই কার্গো ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাই ভাই ট্রেডার্স এবং মিলন ট্রেডার্স এর ২৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গো নদীতে ডুবে গেছে।

এতে প্রায় ২২ থেকে ২৫ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিষখালী নদীতে ১৩২ মেট্রিক টন সার নিয়ে কার্গো ডুবি

আপডেট টাইম : ০৪:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০