ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

লাইফস্টাইল ডেস্ক: ব্যায়াম করার সময় নেই- এ ধরনের অজুহাত অনেকেরই। কারণ ব্যায়াম বিষয়টিকে দীর্ঘ সময়ের ব্যাপার বলে মনে করে থাকেন।

তবে নতুন একটি গবেষণায় বলা হয়েছে, দিনে মাত্র দুই মিনিটের জন্য ব্যায়াম করাটা আপনার মেধা এবং স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সহায়তা করতে পারে। সুইডেনের জনকোপিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখতে পেয়েছেন, তরুণদের মেধা এবং স্মৃতিতে একক ব্যায়ামের ইতিবাচক প্রভাব রয়েছে। গবেষণার সহ-লেখক ড. পিটার ব্লোমস্ট্র্যান্ড বলেন, ‘ব্যায়াম আপনাকে স্মার্ট করে তোলে।

এই গবেষণায় গবেষকরা ব্যায়ামের উপকারিতা সম্পর্কিত ১৩টি পুরোনো গবেষণাপত্র পর্যালোচনা করেছিলেন। যে ধরনের ব্যায়াম পর্যালোচনা করা হয়েছিল, তার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী অংশগ্রহণকারীদের হাঁটা, দৌড়ানো এবং সাইকেল চালানো অন্তর্ভুক্ত ছিল।

পর্যালোচনার রেজাল্টে দেখা গেছে, মাত্র দুই মিনিটের মাঝারি থেকে ভারী ব্যায়াম মনোযোগ, মেধা এবং স্মৃতিশক্তি ২ ঘণ্টার জন্য উন্নত করে। এই যোগসূত্রের কারণ যদিও অস্পষ্ট রয়ে গেছে তবে দলটি আশা করেছেন যে, গবেষণার ফল তরুণদের নিয়মিত ব্যায়াম করতে উৎসাহিত করবে।

গবেষণাপত্রটি ট্রান্সলেশনাল স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা উল্লেখ করেছেন, ‘এই সিস্টেমেটিক পর্যালোচনা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছে- সাঁতার, হাঁটা, জগিং এবং সাইকেল চালানোর মতো ব্যায়ামগুলো তরুণদের মনোযোগ, একাগ্রতা, মেধা এবং স্মৃতিশক্তির ফাংশনগুলোকে উন্নত করে। অর্থাৎ শিক্ষাসম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে পারে। সুতরাং সেরা ব্যায়ামের কৌশলগুলো চর্চা করা শিক্ষার্থীদের তাদের পড়াশোনা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

আপডেট টাইম : ০৪:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০