ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনালের সামনে ট্রাকের ধাক্কায় সিপু রাণী ঘোষ (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

দারুস সালাম থানার গাবতলী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) আল-আমিন জানান, ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দলে গুরুতর আহত হন তিনি। পরে ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের ভ্যানিটি ব্যাগে থাকা কাগজ থেকে তার পরিচয় জানা গেছে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০