ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের অপরাধে চার সন্ত্রাসীকে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা নুর ইসলাম (২৪) ও রবিউল শেখ (২২) নামের দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের অপরাধে চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশ সদর উপজেলার করপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার কর হয়। এ সময় পুলিশ ওই দুই পর্যটককে উদ্ধার করে তদন্তকেন্দ্রে নিয়ে আসে।

গ্রেফতার হওয়া অপহরণকারীরা হলেন-সদর উপজেলার বনগ্রামের নাসির ফকিরের ছেলে হামিম ফকির (১৭), শাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৮), মহাসিন ফকিরের ছেলে হুসাইন ফকির (১৬) ও টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলী গ্রামের সেলিম সরদারের ছেলে তামিম সরদার (১৭)।

বৌলতলী তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এ এইচ এম সালাহ উদ্দিন বলেন, শনিবার বিকালে টুঙ্গিপাড়ার পারকাহনিয়া থেকে বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা দুই যুবক পর্যটককে একদল সন্ত্রাসী অপহরণ করে করপাড়া বাজার এলাকায় আটকে রেখে তাদের পরিবারের লোকজনের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দ্রুত না আসায় তাদের ব্যাপক মারধর করা হয়। সংবাদ পেয়ে আমরা অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে রাত ১০টার দিকে ৪ জনকে গ্রেফতার এবং অপহৃত পর্যটকদের উদ্ধার করি। এ সময় অপহরণকারী দলের নেতা মান্না সরদারসহ আরও কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের অপরাধে চার সন্ত্রাসীকে

আপডেট টাইম : ০৯:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০