ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনায় শহরে ৬৬ শতাংশ আর গ্রামে ৪১ শতাংশ মানুষ কর্ম হারিয়েছেন : বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে বাংলাদেশের শহরাঞ্চলের ৬৬ শতাংশ মানুষ আর গ্রামাঞ্চলের ৪১ শতাংশ মানুষ চাকরি হারিয়েছেন। শহরাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কর্মহীন হয়েছে ঢাকায়।

সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ‘লুজিং লাইভলিহুডস: দ্য লেবার মার্কেট ইম্প্যাক্টস অব কভিড-১৯ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি কর্মক্ষেত্রে করোনার নেতিবাচক প্রভাব সম্পর্কে জানার জন্য গত ১০ জুন থেকে ১০ জুলাই ফোনকলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে। তবে এ প্রতিবেদন তৈরিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার জরিপের ফলাফলও বিশ্লেষণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

ওই প্রতিবেদনে দেখা যায়, শহরাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কর্মহীন হয়েছে ঢাকায়। এখানে ৭৪ শতাংশ মানুষে তাদের চাকরি হারিয়েছেন। ঢাকা বিভাগের গ্রামাঞ্চলের ৪৫ শতাংশ মানুষ কর্মচ্যুত হয়েছেন এই করোনায়। গ্রামাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর্মহীন হয়েছে বরিশাল বিভাগে। এখানে কর্মহীন হয়ে পড়েছেন ৪৭ শতাংশ মানুষ। আর এই বিভাগের শহর এলাকার ৫৪ ভাগ চাকরি হারিয়েছেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, করোনায় চট্টগ্রাম বিভাগের শহর এলাকার ৬৩ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৪ শতাংশ, খুলনা বিভাগের শহরের ৫৯ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ, রাজশাহী বিভাগের শহর এলাকার ৬১ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৫ শতাংশ, রংপুর বিভাগের শহরে বসবাসকারী ৫৮ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৭ শতাংশ এবং সিলেট বিভাগের শহরের ৬৬ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় শহরে ৬৬ শতাংশ আর গ্রামে ৪১ শতাংশ মানুষ কর্ম হারিয়েছেন : বিশ্ব ব্যাংক

আপডেট টাইম : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০