ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী: অর্থমন্ত্রী

অর্থনৈতিক জ্যেষ্ঠ প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নতি বোঝা যায়। উন্নত দেশে পৌঁছাতে হলে শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন।

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আ হ ম মুস্তফা কামাল বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এ অবস্থা ধরে রাখতে পুঁজিবাজারের আরও উন্নয়ন করা হবে।

শেয়ারবাজারের উন্নয়নে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বিএসস‘র নতুন নেতৃত্বে গত তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজারে মার্কেট ক্যাপ বাড়ছে। একই সময়ে রেমিটেন্সে ৪৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৪ শতাংশ।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডসহ আমাদের কিছু-কিছু জায়গায় মিস-ম্যাচ রয়েছে। সেটা দ্রুত সমাধান করা হবে। আমরা ব্যবসা বাণিজ্য বাড়াতে চাই। ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে চলছে। আমরা প্রত্যেকটি জায়গায় অসাধারণ সফলতা দেখিয়েছি। এ জন্য প্রধানমন্ত্রী প্রোঅ্যাক্টিভলি কাজ করেছেন।

অর্থমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে উঠছি। আমারা অর্থনৈতিকভাবে পিছিয়ে নেই। আমরা অর্জন করেছি, অর্জন করব ইনশাআল্লাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০