ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সুফিয়ান শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়ান শেখ একই গ্রামের আমিরুল শেখ নাসিরের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, আজ রোববার সকাল ৯টার দিকে সুফিয়ান বাড়ির উঠানে খেলা করছিল। একসময় বাড়ির লোকজনের চোখের আড়ালে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এরপর কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে বাড়ির পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০