ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

‘ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়টি সরকার বিবেচনা করছে’

নিজস্ব প্রতিবেদক: জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে নিজ বাসায় গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দলবেঁধে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের খবর আসে। এসব ঘটনা দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এছাড়া প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের খবর আসছে। এসব ঘটনার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-মানববন্ধনের মতো কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড করার দাবি জানানো হচ্ছে সেসব কর্মসূচি থেকে। বর্বর এসব ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন সবাই।

আইনমন্ত্রী বলেন, আইন করা হয় মানুষের জন্যই। জনগণের পক্ষ থেকে যেহেতু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে দাবি উঠেছে, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

‘ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়টি সরকার বিবেচনা করছে’

আপডেট টাইম : ১২:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০