ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা শ্রেষ্ঠতম: সেনাপ্রধান

নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক-অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা তা সমকালীন বিশ্বে সেনাবাহিনীসমূহের মধ্যে শ্রেষ্ঠতম।

আজ বুধবার কুমিল্লা সেনানিবাসে এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টাল কালার ও পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জীবন বাজি রেখে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে । এ কাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন।

অনুষ্ঠানে সেনাপ্রধান কুমিল্লা সেনাবাহিনীর ৬টি ইউনিটকে মহান স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল সাফল্যের স্বীকৃতি সরূপ কালার ও পতাকা প্রদান করেন।

এর আগে সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে আসলে তাকে অভ্যর্থনা জানান কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস। এছাড়া তিনি সে সময় কুমিল্লা সেনানিবাসের সুশৃঙ্খল কুচকাওয়াজ উপভোগ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা শ্রেষ্ঠতম: সেনাপ্রধান

আপডেট টাইম : ০৫:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০