ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নতুন সুবিধায় পাবজি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেলোড মোড ২.০ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে গেমটি বিনামূল্যে আপডেট করে নতুন পেলোড মোড উপভোগ করা যাবে। নতুন এই আপডেট গেমপ্লেতে গেমারদের জন্য থাকছে নতুন সশস্ত্র যানবাহন, সুপার ওয়েপেন ক্রেট সহ আরো অনেক নতুন কিছুর অভিজ্ঞতা।

এক বছর আগে পাবজি মোবাইলে যুক্ত করা হয়েছে পেলোড মোড, যার মাধ্যমে গেমাররা যুদ্ধ করার জন্য একটি নতুন অভিজ্ঞতা পেয়েছিল। আর এবার পেলোড ২.০ ভার্সন যুক্ত করার ফলে প্লেয়াররা গেমপ্লেতে কৌশলগত সুবিধা অর্জনের পাশাপাশি শক্তিশালী যানবাহন ও ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে।

ইউএজেড, ডাসিয়া, অফ-রোড বাগি ও পিক-আপ ট্রাক সহ পাবজি মোবাইলের ক্লাসিক রাইডগুলো প্রতিরক্ষামূলক আবরণ দিয়ে শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি প্লেয়াররা নতুন সশস্ত্র হেলিকপ্টার ব্যবহার করতে পারবে। প্লেয়ারদের জন্য নিউ লেজার-গাইডেড মিসাইল ও ফোর-ব্যারেল রকেট লঞ্চারকে সুপার ওয়েপন ক্রেটস এ যুক্ত করা হয়েছে। ৩০ সেকেন্ডের ইউএভি কন্ট্রোল টার্মিনাল, আটটি মিসাইল সজ্জিত ক্ষেপণাস্ত্র নিকটবর্তী শত্রুর অবস্থান লক্ষ্য করে হামলা এবং ম্যান-পোর্টেবল রাডার শত্রু যানবাহন সম্পর্কে তথ্য জানাবে। সকল বিস্ফোরণের ক্ষয়ক্ষতি থেকে কিছুটা বাঁচার জন্য নতুন লুটেবল বম্ব স্যুট সংযুক্ত করা হয়েছে।

নতুন পেলোড মোডে সিক্রেট রুমটি যুদ্ধের সময় এলোমেলোভাবে সাজানো থাকে, যেখানে দুর্দান্ত সব অস্ত্র রয়েছে। প্রতিটি ম্যাচ শুরুর পরে বেসটি সক্রিয় হয়, ফলে ভারী অস্ত্রশস্ত্র ও শক্তিশালী সরঞ্জাম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া যুদ্ধে টিকে থাকার জন্য অ্যাডভান্সড কমিউনিকেশন টাওয়ারের মাধ্যমে মৃত টিমমেটদের পুনরুজ্জীবিত করার সুবিধাও রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নতুন সুবিধায় পাবজি

আপডেট টাইম : ০৬:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০