ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ডিএনসিসিতে মশা নিয়ন্ত্রণে ‘নোভালুরন’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আজ থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড কীটনাশক ‘নোভালুরন’ ব্যবহার শুরু করতে যাচ্ছে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে এবং ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানোর পর এই কীটনাশকটি আজ শনিবার থেকে মাঠপর্যায়ে প্রয়োগ করা হবে।

তিনি আরও জানান, এই দানাদার কীটনাশকটি একবার ব্যবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক, যা শুধুমাত্র লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যতীত মানুষ ও অন্যান্য প্রাণীদেহে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ১৬টি খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। মূলত আসন্ন শীত মৌসুমে নগরবাসীকে কিউলেক্স মশা থেকে সুরক্ষা দিতে এবং খালগুলো পানির প্রবাহ ঠিক রাখতে এমন উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

গত ২ অক্টোবর থেকে খাল-লেক পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে ডিএনসিসি, যা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ইতোমধ্যে বেশকিছু খাল পরিষ্কার করা হয়েছে, আরও কিছু খাল পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

বিভিন্ন সংস্থার মালিকানাধীন এই ১৬টি খাল ও লেক চলতি মাসের মধ্যে পরিষ্কার কাজ সম্পন্ন হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। সে লক্ষ্যে প্রতিদিন ৫১০ জন পরিচ্ছন্নতাকর্মী খালগুলো পরিষ্কার কাজে নিয়োজিত আছেন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এসব খাল, লেক পরিষ্কারের কাজ শেষ করবে ঢাকা উত্তর সিটি কপোরেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ডিএনসিসিতে মশা নিয়ন্ত্রণে ‘নোভালুরন’

আপডেট টাইম : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০