ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত গ্লোবের করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনার টিকা ব্যানকোভিডসহ তিন টিকাকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সংস্থাটির পরীক্ষামূলক করোনার টিকার তালিকায় ব্যানকোভিডকে সংযুক্ত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার সম্ভাব্য টিকার খসড়া তালিকা অনুযায়ী, বিভিন্ন দেশে ১৯৮টি পৃথক টিকা উদ্ভাবনের চেষ্টা চলছে। এর মধ্যে ১৫৬টি আছে প্রাথমিক পর্যায়ে এবং পরীক্ষামূলক পর্যায়ে আছে ৪২টি টিকা। প্রাথমিক পর্যায়ের তালিকায় শীর্ষে রয়েছে গ্লোব বায়োটেকের টিকা ব্যানকোভিড। এটি ডিএনএ প্লাজমিড টাইপের টিকা হিসেবে দেখানো হয়েছে তালিকায়। তালিকায় আরও রয়েছে আরএনএ টাইপের D614G variant LNP-encapsulated mRNA এবং নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর টাইপের Adenovirus Type 5 Vector টিকাটি।

গত বুধবার গ্লোবের টিকা মানবদেহে ট্রায়ালের জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সময় গ্লোবের পক্ষ থেকে জানানো হয়, তাদের টিকার প্রাণিদেহে ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করবে আইসিডিডিআর,বি। বিশেষ করে প্রাণিদেহে যে পরীক্ষাগুলো হয়েছে, তার ফলাফল দু’পক্ষ দেখবে এবং পর্যালোচনা করবে। পরে ক্লিনিক্যাল ট্রায়ালের যে প্রটোকল হবে, সেগুলো দেখা ও পর্যালোচনা করা হবে। এই পর্যালোচনায় ফলাফল সন্তোষজনক হলে মানবদেহে ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি চাওয়া হবে। অনুমতি পাওয়া গেলে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ শুরু হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত গ্লোবের করোনার টিকা

আপডেট টাইম : ০৭:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০