ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নতুন করে ৯ সেবাটি যুক্ত করল হাই-টেক পার্ক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত করল আরও ৯টি সেবা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।

পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র সংক্রান্ত ৯টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হয়ে হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস আরো এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে বিনিয়োগকারীগণ পরিবেশ ছাড়পত্রের জন্য ওএসএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সেবা গ্রহণ করতে পারবেন।

ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মোট ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে ১১টি সেবা অনলাইনে (https://ossbhtpa.gov.bd) পোর্টালের মাধ্যমে প্রদান করা হয়ে আসছে। আজ চালু হওয়া ৯টি সেবা যুক্ত হওয়ায় এখন সেবা গ্রহীতারা ২০টি সেবা অনলাইনের মাধ্যমে পাবেন। বিনিয়োগকারীগণকে অতি সহজে, অল্প সময়ে ও কম খরচে সেবা প্রদান করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদান শুরু করে। এটি উন্নয়নে সহযোগিতা করছে দেশিয় সফটওয়্যার প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড।

ওএসএস টিম সূত্রে জানা যায়, ওয়ান স্টপ সার্ভিস দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো হতে মানসম্পন্ন ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে এবং বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই সহজে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে। অনলাইনে প্রদানযোগ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে। এতে ইজ অব ডুয়িং বিজনেস (Ease of Doing Business) ইনডেক্সে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

নতুন করে ৯ সেবাটি যুক্ত করল হাই-টেক পার্ক

আপডেট টাইম : ০৫:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০