ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি

পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানো হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে সেতুর মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর স্প্যান ২-এ বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ১০০ মিটার। ৩৩তম স্প্যান বসানোর ছয় দিন পর বসলো ৩৪তম স্প্যানটি।

নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, ঠিক সকাল ১০টা চার মিনিটের সময় স্প্যান বসানোর কার্যক্রম শেষ হয়। এর আগে শনিবার বিকাল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি বহন করে পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা দেয়। প্রায় ৩০ মিনিট পর পিয়ারের কাছে পৌঁছে ক্রেনটি। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় স্প্যান বসানো যায়নি। পদ্মা সেতুতে বাকি থাকলো ৭টি স্প্যান বসানো। ৩০ অক্টোবর ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সর্বশেষ স্প্যান বসবে ১০ ডিসেম্বর।
মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান

আপডেট টাইম : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০