ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আয় বেড়েছে হুয়াওয়ের

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চলতি বছরের প্রথম নয় মাসে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের আয় ৯.৯ ভাগ বৃদ্ধি পেয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের কারণে এর প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে।

হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের সেপ্টেম্বরে শেষ হওয়া বিক্রয় পরিসংখ্যান অনুযায়ী বছরের প্রথমার্ধের প্রবৃদ্ধি ১৩.১ ভাগ কম ছিল।

যুক্তরাষ্ট্র ও বেইজিংয়ের বিরোধের জের ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে হুয়াওয়ে। ফলে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ে পণ্য উৎপাদনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, হুয়াওয়ে যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচরবৃত্তি সহজতর করার জন্য কাজ করে যাচ্ছে।

টেলিযোগাযোগ যন্ত্রপাতি নির্মাতা সংস্থা জেডটিই কর্পোরেশন, ভিডিও সার্ভিস টিকটক এবং মেসেজিং অ্যাপ ওইচ্যাট সহ অন্যান্য চীনা প্রযুক্তি সংস্থাগুলোর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ওয়াশিংটন এই সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার দ্বন্দ্ব প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অসামঞ্জস্যতা তৈরি করবে। ফলে উৎপাদন ব্যয় আরও বেড়ে যাবে।

হুয়াওয়ে জানিয়েছে, ২০২০ সালের প্রথম নয় মাসে তাদের বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৬৭১.৩ বিলিয়ন ইউয়ান এবং এটির নিট মুনাফা ৮ ভাগ।

তবে সংস্থাটি তার স্মার্টফোন শিপমেন্টের কোনও বিবরণ দেয়নি। চীনের বাইরে হুয়াওয়ে হ্যান্ডসেটগুলো অন্য কোম্পানির তুলনায় বিক্রি কম হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আয় বেড়েছে হুয়াওয়ের

আপডেট টাইম : ০৫:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০