ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কেউ আইনের ঊর্ধ্বে না

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনপ্রতিনিধি হোক আর যেই হোক অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে না। যেই অপরাধ করুক অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে আমরা সেভাবেই ঘটনাটি দেখবো। ইতিমধ্যে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ‌্য, রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এ ঘটনায় হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে।

ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া যেতে পারে না। তারপরও তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কেউ আইনের ঊর্ধ্বে না

আপডেট টাইম : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০