ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের বিষয়ে থানায় এসে কথা না বলার পরামর্শ, বললেন মোহাম্মদপুর থানার ওসি হালিম রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দেশে ফিরেছেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি। তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৪৮) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি দুবাই যান। রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

উপ-প্রেস সচিব জানান, ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লোকোমা জনিত জটিলতায় ভুগছেন। তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সময়মতো তা করানো সম্ভব হয়নি।
খবর বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকের বিষয়ে থানায় এসে কথা না বলার পরামর্শ, বললেন মোহাম্মদপুর থানার ওসি হালিম

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

আপডেট টাইম : ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০