ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইন্টারনেট গতির তুলনামূলক সমীক্ষায় মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১৩৩ তম, আর ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ৯৮ তম।

গত মাসের বিশ্বজুড়ে তুলনামূলক ইন্টারনেট গতির সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ১০.৭৬ এমবিপিএস নিয়ে আগের মাসের তুলনায় বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ২৯.৮৫ এমবিপিএস গড় গতি নিয়ে এই সমীক্ষায় এক ধাপ এগিয়েছে।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। মোবাইল ইন্টারনেটের গড় গতিতে উগান্ডা, সিরিয়া ও লিবিয়ার মতো বাংলাদেশের অবস্থান দেশগুলোর পেছনে। বর্তমানে মোবাইল ইন্টারনেটের বৈশ্বিক গড় গতি ৩৫.৯৬ এমবিপিএস। আর ব্রডব্যান্ড ইন্টারনেটের বৈশ্বিক গড় গতি ৮৫.৭৩ এমবিপিএস।

ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের হিসাব অনুযায়ী, ১২১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেট গতির শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। আর দ্বিতীয় অবস্থানে চীন, তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত।

এদিকে ২২৬.৬০ এমবিপিএস গতি নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গতির শীর্ষে রয়েছে দেশ সিঙ্গাপুর, ২১০.৭৩ ও ১৯৩.৪৭ এমবিপিএস গতি নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে হংকং ও রোমানিয়া।

৭.২৬ এমবিপিএস মোবাইল ইন্টারনেট গতি নিয়ে আফগানিস্তানের অবস্থান সবার নিচে। আর ৩.৪০ এমবিপিএস গতি নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটে সবার নিচে তুর্কিমেনিস্তান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০