ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনা মহামারীতে মাইক্রোসফটের বাজিমাত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : করোনা মহামারীতে মাইক্রোসফটের ক্লাউড এবং ভিডিও গেম এর চাহিদা অনেক বেড়ে গিয়েছে। তার পাশাপাশি সংস্থাটির ত্রৈমাসিক আয়ও বৃদ্ধি পেয়েছে।

সূত্র অনুযায়ী মঙ্গলবার সংস্থাটি সেপ্টেম্বরে শেষ হওয়া তিন মাসে ৩৭.২ বিলিয়ন ডলার আয় করেছে।

মাইক্রোসফ্টের ক্লাউড সেগমেন্টে রাজস্বের পরিমাণ ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২০% বেশি ছিল। মাইক্রোসফ্ট তাদের এক্সবক্স এবং সারফেস ডিভাইস বিক্রয় করে ১১.৮৫ বিলিয়ন ডলার আয় করেছে।

মাইক্রোসফ্টের প্রধান নির্বাহী সত্যা নাদেলা বলেন, যে মহামারীর সময়ে ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল সেবার কারণে তাদের কোম্পানি অনেক উপকৃত হয়েছে।

বিশ্লেষকদের মতামত অনুযায়ী মাইক্রোসফ্টের ক্লাউড সেবাগুলো তাদের সংস্থার জন্য অনেক ফলপ্রসূ ভুমিকা পালন করেছে। এছাড়া গেমিং মাইক্রোসফ্টের জন্য ব্যবসায়ের একটি বড় সুযোগ তৈরি করে দিয়েছে।

মাইক্রোসফ্টের পরিচালক কাইল বিক্রস্টম সিএনএনকে বলেন, বর্তমানে গেমিং বিশ্বের অন্যতম বৃহৎ এবং দ্রুত বর্ধমান শিল্প। আমরা আশা করি ২০২১ সালে এই শিল্পে ২০০ বিলিয়ন ডলারের বেশি আয় হবে।

এর আগে মাইক্রোসফ্ট ঘোষণা করেছিল যে তারা ভিডিও গেম সংস্থা বেথেসদা-র মূল সংস্থা জেনিম্যাক্স কিনে নিয়েছে। এর ফলে সংস্থাটির“ফলআউট” সিরিজ, এবং “ডুম” ফ্র্যাঞ্চাইজিসহ জনপ্রিয় ভিডিও গেমগুলোর উপর মাইক্রোসফ্টের মালিকানা রয়েছে। এই গেমগুলো মাইক্রোসফ্টকে বর্তমান সময়ে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনা মহামারীতে মাইক্রোসফটের বাজিমাত

আপডেট টাইম : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০