ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসী ‘সালমান শাহ গ্রুপের’ প্রধান সালমান শাহ ওরফে শহীদুল ইসলামকে ইয়াবাসহ আটক করেছেন এপিবিএনের সদস্যরা।

কক্সবাজারস্থ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান জানান, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযানে তাকে আটক করা হয়। আটক সালমান শাহ (৩০) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সোনা মিয়ার ছেলে।এপিবিএন জানায়, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক কয়েকটি সন্ত্রাসী বাহিনী সক্রিয়। এ সব বাহিনী ক্যাম্পে নানা ধরণের অপরাধ সংঘটনে জড়িত। আটক সালমান শাহ নিজের নামে গড়া ‘সালমান শাহ বাহিনীর’ প্রধান।

এসপি হেমায়েতুর বলেন, শুক্রবার বিকেলে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় আবু বক্কর মেম্বারের বাড়ির উত্তর পাশে পাহাড়ি এলাকায় একটি ঝুপড়িতে কিছু সন্ত্রাসী অবস্থান করছেন- এমন খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে চার/পাঁচজন সন্ত্রাসী পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি রামদা ও ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এপিবিএন অধিনায়ক বলেন, রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী সালমান শাহ গ্রুপের প্রধানকে আটক করতে এপিবিএন দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে।

হেমায়েতুর রহমান জানান, টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। এ সব সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ক্যাম্পে মাদকপাচার, মানবপাচার, ডাকাতি, খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ রোহিঙ্গা আটক

আপডেট টাইম : ১০:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০