ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নারায়ণগঞ্জে ওসি কামরুলের জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ৪৯ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

রবিবার (১ নভেম্বর) দুপুরে আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। পরে বিচারক আনিসুর রহমান জামিনের এ আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন। তিনি জানান, নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলাম ইয়াবা পাচারের মামলায় আজও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে করাগারে প্রেরণ করেন।

এর আগে, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়। মামলা নং ২৪(৩)১৮।
এরপর ওই মামলার আসামি নারায়ণগঞ্জ থানার পুলিশ সদস্য আসাদুজ্জামান ও এএসআই মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নারায়ণগঞ্জে ওসি কামরুলের জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ১০:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০