ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্সের পতাকা বানানোর কাপড় থানা হেফাজতে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার একটি বাড়ি থেকে ছয় হাজার মিটার লম্বা ফ্রান্সের পতাকা বানানোর কাপড় থানা হেফাজতে নিয়েছে পুলিশ। চলমান ফ্রান্স ইস্যুর কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কাপড়গুলো থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, ‘ওই পরিবারের এক সদস্য ফ্রান্সে সার্কাস দেখাতেন। বিশ্বকাপ এলে তারা সেখানে পতাকা বিক্রি করেন। চলমান ফ্রান্স ইস্যুতে যাতে বিষয়টি নিয়ে কোনও বিভ্রান্তি তৈরি না হয়, তাই কাপড়গুলো দুটি পিকআপে করে চাঁদপুর পুলিশ লাইনসে নিয়ে রেখেছি। পরে ঊর্ধ্বতনের নির্দেশে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও জানান, পতাকা বহু আগে থেকেই বানানো হচ্ছিল। এর আগেও ওই পরিবারটি পতাকা ফ্রান্সে পাঠিয়েছে। এটি কোনও অপরাধ নয় এবং অবৈধও নয়। তবুও যাতে কোনও বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্যই ওই কাপড় থানা হেফাজতে এনে রাখা হয়েছে।

পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘পতাকা বানানোর অনুমোদন ওই পরিবারটির ছিল। তবে চলমান ফ্রান্স ইস্যুতে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত হতে পারতো। তাই যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা জব্দ করেছি। উদ্ধার করা কাপড় লাল-নীল-সাদা এ তিন রঙের সমন্বয়ে ছয় হাজার মিটার লম্বা। কাপড়গুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। তাতে কোনও দেশের নাম নেই।’

এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বলেন, ‘আমরা চার বছর যাবৎ পতাকা বানাচ্ছি। যা বিশ্বকাপ ফুটবল খেলা এলে বিক্রি করে কিছু টাকা উপার্জন হয়। তবে সম্প্রতি ফ্রান্সের ধর্মীয় ইস্যু আমার বিবেককে জাগ্রত করে। তাই থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে এই কাপড় তুলে দিয়েছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফ্রান্সের পতাকা বানানোর কাপড় থানা হেফাজতে

আপডেট টাইম : ১০:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০